ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

    রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে কার্যকরী কমিটির নির্বাচনে আনোয়ার হোসেন ঢালী (আমাদের সময়) সভাপতি ও এম আর সুমন (ইত্তেফাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

    বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পৌর শহরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২২ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি সোহেল আলম (আনন্দ বাজার), তাবারক হোসেন আজাদ (যুগান্তর), যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (আমার সময়), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজীব হাওলাদার (ভোরের পাতা), অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম (বর্তমান সময়) নির্বাচিত হন। 

    এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হন শংকর মজুমদার (ভোরের কাগজ), মাহবুবুল আলম মিন্টু (আজকের পত্রিকা), মো. মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন), জামসেদ কবির বাক্কী বিল্লাহ (আমার কাগজ), এডভোকেট মো. কামাল উদ্দিন (নয়া দিগন্ত) ও মো. মিজানুর রহমান মোল্যা (সমকাল)।  
     
    নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন- কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সদস্য হলেন, মো. মিজানুর রহমান মোল্যা, প্রদীপ কুমার রায়, এডভোকেট কামাল উদ্দিন, ইকরাম হোসেন মুকুল পাটওয়ারী ও হারুনুর রশিদ। এসময় জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ