ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছে‌ড়ে‌ছেন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছে‌ড়ে‌ছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর একদিনের সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থে‌কে তিনি ভুটা‌নের উদ্দেশে ঢাকা ত‌্যাগ ক‌রেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

    এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে ঢাকা আসেন এস জয়শঙ্কর। এদিন দুপুরে কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নয়াদিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন তিনি। আমন্ত্রণপত্র পেয়ে সুবিধাজনক সময়ে সফরের সম্মতিও জানিয়ে দেওয়া হয়েছে জয়শঙ্করকে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। পাশাপাশি জয়শঙ্করের এ সফরে সিদ্ধান্ত হয়েছে, প্রায় দুই বছর বন্ধ থাকা মৈত্রী ট্রেন ও বাস আবার চলাচল শুরু করবে আসন্ন ঈদুল ফিতরের পর। 

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার ও নৈশভোজের আয়োজনে যোগ দেন জয়শঙ্কর। গতকালই সব আনুষ্ঠানিকতা শেষ করা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ