ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির আগমনে ৬ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট

    রাষ্ট্রপতির আগমনে ৬ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন দিনের অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির নিরাপত্তাজনিত কারণে ৬ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রিসোর্ট মালিক সমিতি। 

    সাজেক রিসোর্ট মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট-কটেজ বন্ধ থাকবে। ১৫ মে থেকে আবার সব রিসোর্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

    বৃহস্পতিবার রাতে সাজেক জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সমিতির ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে।

    এতে বলা হয়, এতদ্বারা সকল রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার অনুরোধ করা হলো।

    বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সেজন্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।

    তিনি আরও জানান, বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে তার নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মে'র পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ