ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাতে কালবৈশাখী ঝড় হতে পারে যেসব জেলায়

    রাতে কালবৈশাখী ঝড় হতে পারে যেসব জেলায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাতে কালবৈশাখী ঝড় হতে পারে দেশের বিভিন্ন স্থানে। একটি কালবৈশাখী ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলা থেকে পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।


    এটি রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাত ৮টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ঝড়টি মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার ওপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে।
     
    আবহাওয়া বিষয়ক আর্ন্তজাতিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস পাওয়া গেছে।

    শুক্রবার আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ