ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুনের মধ্যে ৫-১২ বয়সী শিশুদের করোনার টিকা

    জুনের মধ্যে ৫-১২ বয়সী শিশুদের করোনার টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে। প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। তাদের ফাইজারের বিশেষ টিকা দেওয়া হবে।’

    আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ৩০ লাখ টিকা এরই মধ্যে এসেছে। মা-বাবাদের বলবো, ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নেবেন। জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।’

    তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশে যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন।’

    করোনার চতুর্থ ঢেউ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ মানুষ টিকা নিয়েছেন। তাই চতুর্থ ওয়েব আমাদের দেশে সেভাবে আসবে না।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ