ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জাতীয় মসজিদে ঈদ জামাতের সময় প্রকাশ

    জাতীয় মসজিদে ঈদ জামাতের সময় প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

    প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

    দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

    এ ছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. নাছির উল্লাহ; চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ।

    শেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. রুহুল আমিন। কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ