এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রাকশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিতে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদ যাত্রার বিষয়ে এ আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদযাত্রা কাটবে।
অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।
এমইউআর