ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে পুকুরে ফেলে দিল প্রতিপক্ষরা

    আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে পুকুরে ফেলে দিল প্রতিপক্ষরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে পুকুরে ফেলেে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটেছে  শনিবার দুপুরে আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ী বাস স্ট্যান্ড নামক স্থানে।   জানা গেছে, উপজেলার সদর  ইউনিয়নের আকন বাড়ী বাস স্ট্যান্ড এলাকার  রফিক খন্দকার , কালাম খন্দকার গং দের  সাথে একই এলাকার রফেজ আকন, গনি আকন গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন  বিরোধ চলে চলে আসছে । 

    এ বিরোধকে কেন্দ্র করে  শনিবার দুপুরে   রফেজ আকন  , গনি আকনের নেতৃত্বে  ফেরদৌস আকন, এনামুল আকন, জিয়া উল আকন, সাইদুল আকন  সেলিম আকন মামুন আকন, রফিক আকন,  মস্তফা আকন. জাকির হাওলাদার, বেল্লাল হাওলাদারসহ একদল সন্ত্রাসী   রফিক খন্দকারের মুদি মনোহরি দোকান   ও কালাম খন্দকারের চায়ের দোকান  ভেঙ্গে  আকন বাড়ী বাসষ্ট্যান্ড মসজিদ সলগ্ন  পকুরে  ফেলে দিয়েছে এমন অভিযোগ  রফিক খন্দাকারের ।

    স্থানীয়রা জানান, রফেজ আকনের নেতৃত্বে  ও তার হুকুমে তার পক্ষের লোকজন রফিক খন্দকার ও কালাম খন্দকারকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে দোকান দুটি ভেঙ্গে পুকুরে ফেলে দেয়।  রফিক খন্দকার বলেন আমি গরীব মানুষ  এই দোকান দিয়া যা ব্যবসা হয় তা দিয়া পরিবার পরিজন নিয়ে কোন রকম খেয়েদেয়ে  জীবন যান করছি । 

    আমার দোকানে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালমাল সম্পূর্ন নষ্ট করে  দিয়েছে।  আমি এখন কি ভাবে পরিবার পরিজন নিয়ে বাঁচবো  জানিনা। আমি এ ঘটনার বিচার চাই। 

     এ ব্যাপারে রফেজ আকন ও ফেরদৌস আকনের কাছে জানতে চাইলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। 
     আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ