ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লঞ্চ চলাচল বন্ধ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

    লঞ্চ চলাচল বন্ধ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

    বিআইডব্লিউটিএ’র নদী বন্দর কর্মকর্তা মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাত ১০টার আগে আবহাওয়া অনুকূলে আসলে ফের লঞ্চ চলবে। শনিবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করেছে বলে জানান এই নদী বন্দর কর্মকর্তা। 

    এর আগে বৈরী আবহাওয়ায় কারণে গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ