ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাটি খুঁড়তেই পাওয়া গেল নিখোঁজ নারীর মরদেহ

    মাটি খুঁড়তেই পাওয়া গেল নিখোঁজ নারীর মরদেহ
    নিহত গৃহবধূ রওশন ‍আরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজের একদিন পর রওশন আরা (৫৫) নামে এক নারীর মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (০৪ মে) দুপুরে বরগুনা উপজেলার সদর ইউনিয়নের কালিরতক এলাকায়। নিহত নারী ওই এলাকার মৃত জয়নুদ্দিনের স্ত্রী।

    অভিযোগ ‍উঠেছে ‍একই ‍এলাকার প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হারুন ওই নারীকে হত্যার পরে মৃতদেহ মাটি চাপা দিয়ে রাখেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন পলাতক রয়েছেন।

    তথ্য নিশ্চিত করে বরগুনা সদর থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে ৯৯৯-এ ফোন করেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ও‍ই নারীর মরদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    মৃতের ছেলে জব্বার হাওলাদার জানান, তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা হারুনকে সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার রাতে হারুনের সঙ্গে রওশন আরার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হারুন রওশন আরাকে হুমকি দেন। ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওশন আরা।

    বরগুনা সদর থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম ‍এসেছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুরো বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ