ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ২০ হাজার কোটি টাকার টিকা বিনামূল্যে পেয়েছি : স্বাস্থ্যমন্ত্রী

    ২০ হাজার কোটি টাকার টিকা বিনামূল্যে পেয়েছি : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বিশ্বে যে কয়েকটি দেশ বিনামূল্যে করোনার টিকা পেয়েছে বাংলাদেশ এর মধ্যে প্রথম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ডব্লিউএইচও দেখেছে বাংলাদেশ সঠিকভাবে টিকা ব্যবহার করেছে। কোনো টিকা নষ্ট করেনি এবং টিকা দেওয়ার সক্ষমতাও আছে। তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে। যার বাজার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি। এই টিকা আমরা বিনামূল্যে পেয়েছি।’

    আজ বুধবার দুপুরে মা‌নিকগঞ্জের গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে থাকার দেশের অর্থনীতি চাঙ্গা বলে জানিয়ে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি চালু আছে, জিডিপি ৬ শতাংশ আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙ্গা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।’

    জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। টিকা গ্রহণ করেছি বিধায় আজ দেশে সাচ্ছন্দ্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। দেশে প্রায় ৯৮ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি। যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। কোনো যাদুমন্ত্রের মাধ্যমে করোনার সংক্রমণ কমে আসেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ