ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঘূর্ণিঝড় ‘আসানি’র আভাস 

    ঘূর্ণিঝড় ‘আসানি’র আভাস 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্দামান সাগর ও তার কাছাকাছি এলাকায় লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। এর নাম হবে ‘আসানি’।


    এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদেরা বলছেন, আগামীকাল শুক্রবার আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দু’দিন পর লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, শুক্রবারের লঘুচাপটি পরের দুদিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

    ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা ভারতের অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসতে পারে।

    ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করলে কোন দিকে আঘাত হানতে পারে—এমন প্রশ্নের জবাবে ওমর ফারুক বলেন, এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘আসানি’। নামটি শ্রীলঙ্কার দেওয়া।

    বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আবহাওয়ার একই পরিস্থিতি থাকতে পারে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ