ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের কাজিরা গ্রাম যুব ফোরাম গঠন

    উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের কাজিরা গ্রাম যুব ফোরাম গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের কাজিরা গ্রাম যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে। ৫ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের এক সভায় এই কমিটি গঠন করা হয়।

    সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জুলফিকার, উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. রহিম সরদার, কবি মায়াবী কাজল, প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক হাওলাদার প্রমূখ।

    বক্তৃতাকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার বলেন, যুবকরাই সৎ আদর্শবান হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তারাই পারে সমাজের সকল অন্যায়-অনাচার থেকে দেশকে মুক্ত করতে।

    অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার বলেন, সৎভাবে জীবন যাপন করে মানুষের মঙ্গল করতে পারলেই সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যায়। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আ. রহিম সরদার বলেন, যুবকরাই সৎ, আদর্শবানভাবে জীবন যাপন করে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তারাই পারে সমাজের আমুল পরিবর্তন ঘটাতে।

    আলোচনা সভা শেষে ৯ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রানা হাওলাদার কে আহ্বায়ক, মো. সাইফুল ফকির কে সদস্য সচিব, মো. ইউসুফ খান ও ইমাম হাসান কে যুগ্ম আহ্বায়ক, মো. মাসুদ খান যুগ্ম সদস্য সচিব এবং শেখ রাইসুল ইসলাম, ইব্রাহিম বয়াতি, জাহিদুল ইসলাম সুমন ও রবিউল তালুকদারকে সদস্য করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ