ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বরগুনায় চেতনানাশক স্প্রেতে একই পরিবারের ১১ জন হাসপাতালে

    বরগুনায় চেতনানাশক স্প্রেতে একই পরিবারের ১১ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় বাড়িতে ঢুকে খাবারে চেতনানাশক স্প্রে দেয়ার ঘটনা ঘটেছে। এ খাবার খেয়ে হাসপাতালে একই পরিবারের নারী-শিশুসহ ১১ জন চিকিৎসা নিয়েছেন।

    শুক্রবার রাত ১২টার দিকে বরগুনার আমতলী উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামে এমন ঘটনা ঘটেছে।


     ভুক্তভোগীরা হলেন- একই এলাকার আয়জদ্দিন খলিফা (৭০) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৬০), আলতাফ হোসেন খলিফা (৫৫) তার স্ত্রী শেফালী বেগম (৫০) সহ তাদের মেয়ে-জামাতা ও নাতি নাতনিরা।

    জানা যায়, শুক্রবার রাতে অয়জউদ্দিহ খলিফার চাচাত ভাই ও প্রতিবেশী আবুল বাশার ঘরের দরজা খোলা দেখে স্থানীয় ফজলু ও আলতাফকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা দেখতে পান একেকজন একেক জায়গায় অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর তারা অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা খাবারে চেতনানাশক স্প্রে দিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে, এমনটাই অভিযোগ স্বজনদের। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কারোরি জ্ঞান ফেরেনি।


     
    আয়জদ্দিন খলিফার ছেলে খলিল খলিফা বলেন, কাল রাতে আমি বাড়িতে ছিলাম না। রাতে ঘটনা শুনে আমি স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় আমার বৃদ্ধ বাবা-মাসহ অন্যান্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে এনে
    ভর্তি করেছি। কারা এ কাণ্ড ঘটিয়েছে তা বলতে পারছি না। তবে দুর্বৃত্তরা চুরির উদ্দেশে এমনটা করে থাকতে পারে বলে আমাদের ধারনা।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুমন বিশ্বাস বলেন, চেতনানাশক স্প্রে করা খাবার খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। চেতনানাশক ঔষধের কার্যকারিতা কমে আসলেই তাদের জ্ঞান ফিরে আসবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ