ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

    আমতলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে মো. মাসুম (২৪)  নামে  যৌতুক মামলার ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মাসুম গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রামে রাত ১২ টার সময় র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডা মো. শহিদুল ইসলাম(এস) পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে  একদল সদস্য অভিযান চালায়। 

    এসময় যৌতুক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মাসুম গ্রেপ্তার হয়। মাসুম গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে। মাসুম যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। রাতেই তাকে আমতলী থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। শনিবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ