ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

    হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে ঢাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

    রোববার (০৮ মে) সকালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (০৭ মে) রাত আড়াইটার দিকে তাকে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

    হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান মিজানের বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে মন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন। 

    মিজানুর রহমান মিজান আরও বলেন, দুপুরে ঢাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাই স্যারকে চেকআপ করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। 

    রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায় জানান, মন্ত্রী মহোদয় দীর্ঘ দিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। তাকে হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ