ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী

    বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিকদের জন্য সরকার এতকিছু করার পরও কিছু নেতা আছে যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    তিনি বলেন, জানি না শ্রমিকদের এখানে কোনো স্বার্থ আছে কিনা।  নিজের দেশের বিরুদ্ধে অন্যের কাছে না বলে, কোনো দাবি-দাওয়া থাকলে আমাকে জানান।

    মহান মে দিবস উপলক্ষে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, শ্রমিকদের কল্যাণে যে তহবিল রয়েছে সেখানে অনেক শিল্প মালিক ঠিক মতো টাকা দেন না। এটা দুঃখজনক। যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে মালিকের যেমন শ্রমিকের ওপর দায়িত্ব থাকবে, তেমনি শ্রমিকেরও মালিকের ওপর দায়িত্ব থাকবে। শ্রমিকরা সুস্থ পরিবেশ পাচ্ছে কিনা সেটা মালিকদের দেখতে হবে। তাতে উৎপাদনও বাড়বে, মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।

    তিনি বলেন, শ্রমিক, দিনমজুর তথা খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্যই আমাদের রাজনীতি। আমরা মানুষের কথা ভাবি, মানুষের কল্যাণে কাজ করি।

    শ্রমিকের মুখে হাসি না ফুটলে শান্তি নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সবসময়ই চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। গবিব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে, ততদিন আমার মনে শান্তি নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ