ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও’র কার্যক্রম শেষ পর্যায়ে

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও’র কার্যক্রম শেষ পর্যায়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও'র কার্যক্রম শেষ পর্যায়ে। শিগগিরই ঘোষণা করা হবে। আজ রবিবার (৮ মে) সকালে শেরপুর সার্কিট হাউস চত্বরে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি শেরপুর আসেন।


    সেসময় তিনি আরও বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি হবে না। দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

    এ সময় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

    পরে মন্ত্রী ডা. দিপু মনি শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ