ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খোলা থাকবে মার্কেট-শপিং মল

    খোলা থাকবে মার্কেট-শপিং মল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল খোলা রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংগঠনটির সভাপতি তৌফিক এহেসান বলেন, সরকারের সব নির্দেশনা মেনে ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দফতরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলি পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।’

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 'মাস্ক নাই সেবা নাই'-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা থাকবে।’

    এ প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সারা দেশের দোকানপাট ও শপিং মল খোলা থাকবে।’


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ