ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  কাউনিয়ায় ‘ফেসবুক লাইভে’ গিয়ে যুবকের আত্মহত্যা

     কাউনিয়ায় ‘ফেসবুক লাইভে’ গিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে গিয়ে আকাশ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, আকাশের সৎবাবা কাওসার ও মা কহিনুর বেগম পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমন মিয়ার বাসায় থাকতেন। বিকেলে ওই বাসা থেকে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আকাশ। লাইভে আকাশের বন্ধুরা কমেন্টসও করেছেন।

    বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি জানালা ভেঙে ঘরের ভেতরে গিয়ে বর্তমান স্বামী কাওসারের সহযোগিতায় আকাশকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আকাশের বাবা কবির হোসেন মোবাইলে জানান, সকালে তিনি তার বাসায় ছেলেকে রেখে গেছেন। বিকেলে লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে শুনতে পান আকাশকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি শেবাচিম হাসপাতালে যান।

    তিনি জানান, আকাশের মা কহিনুর বেগম ৪ বছর আগে তাকে ছেড়ে কাওসার নামে একজনকে বিয়ে করেন। এরপর থেকে আকাশ তার কাছে থাকলেও মাঝে মধ্যে তার মায়ের কাছে যেতো এবং সেখানেও থাকতো। তবে, কী কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

    কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাহাতুল জানান, খবর পেয়ে সহকারী উপপদির্শক (এএসআই) জামালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই কাওসার ও কহিনুর আকাশকে হাসপাতালে চলে যায়। সিটিএসবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ