ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গতিপথ বদলাচ্ছে ‘অশনি’, ভারি বর্ষণের আভাস

    গতিপথ বদলাচ্ছে ‘অশনি’, ভারি বর্ষণের আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ গতিপথ বদলাচ্ছে। বাংলাদেশ উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অশনির প্রভাবে বাংলাদেশে ভারি বর্ষণ হবে। 

    সোমবার রাতে এ তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় অশনি গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা সরে যাচ্ছে। বাংলাদেশ উপকূলে আঘাত হানার আভাস নেই। এখন প্রবল ঘূর্ণিঝড়  হিসেবে থাকলেও উপকূলে আসার আগে শক্তি কমে যাবে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারি বর্ষণ হতে পারে। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অশনির প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে।

    আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

    মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, অন্ধ্র থেকে ৪১০ কিলোমিটার এবং উড়িষ্যার পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে রয়েছে অশনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ