ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • মাটিচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

    মাটিচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলে শহরের আশেকপুরে কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও তিন শ্রমিক। মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের কূপ খননের সময় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল (৫৫) ও অখিল পাল (৪০)। আহতরা হচ্ছেন একই এলাকার মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল।

    জানা যায়, সকালে আশেকপুরে অলি, জিহাস ও নজরুলের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কূপ খনন করছিলেন পাঁচ শ্রমিক। এ সময় দুজন কূপের নিচে এবং অন্য তিনজন কূপের ওপরে ছিলেন। কাজ করার একপর্যায়ে মাটি ধসে কূপের নিচে চাপা পড়েন আনন্দ পাল ও অখিল পাল। এলাকাবাসী তিন শ্রমিককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে মাটি এক্সকাভেটর দিয়ে সরিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

    টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, 'শহরের আশেকপুর এলাকায় নির্মাণাধীন ভবনে খননের কাজ করার সময় মাটি চাপা পড়ে দুজন মারা গেছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। '


    আরএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ