ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারী

    ‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার নির্ধারিত ফি’র থেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ আদায় করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি।  

    আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে তিনি এই হুঁশিয়ারী দেন।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করেন তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

     এসময় আসন্ন নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনো দিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।’  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ