ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেডিকেল বোর্ড গঠন

    সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে

    সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে
    সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে হাসপাতালে দেখতে গিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে অন্তত ১০ বার পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। অবস্থা আরও খারাপের দিকে গেলে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সার্কিট হাউজ থেকে কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে প্রচুর পানিশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। এ জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সুচিকিৎসার অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

    বার কাউন্সিল নির্বাচন ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি পর্ব উপলক্ষে আজ  সকাল সাড়ে ১১ রাজশাহী ১নং বার ভবনে তিনিসহ অন্য প্রার্থীগণ উপস্থিত থাকার কথা ছিল। এর আগে রাজশাহী সার্কিট হাউজে অবস্থান করছিলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ