ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চুলার আগুনে পুড়ে নিহত দুই শিশুর দাফন সম্পন্ন

    চুলার আগুনে পুড়ে নিহত দুই শিশুর দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে রান্না করার চুলোর আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হয়ে ভাই-বোনের দাফন সম্পন্ন হয়েছে।

    মৃত আবদুল্লাহ আল নোমান (১০) ও লামিয়া সুলতানা মাহি (৩) উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্দ আলী বেপারী বাড়ির মো.ইকবাল হোসেন ও গোলাপী দম্পত্তির সন্তান।

    গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দুইজনকে দাফন করা হয়।

    এর আগে মঙ্গলবার ১০ মে দুপুর ১২ টার দিকে সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্দ আলী বেপারী বাড়িতে চুলার আগুন থেকে সৃষ্ঠ অগ্নিকান্ডে ওই বাড়ির হোটেল মেসিয়ার মো.ইকবাল হোসেনের দুই ছেলে-মেয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

    খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল,  ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সেনবাগ থানার এসআই আবদুলর আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।

    দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে  নিহতের মা গোলাপী বেগম ও পিতা ইকবাল হোসেন। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

    উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উপজেলার বীর নারায়ণপুর গ্রামের আহমেদ ব্যাপারী বাড়ি ইকবালে স্ত্রী গোলাপী বেগম দুপুরের রান্ন বান্না শেষে দুই সন্তান নোমান ও মাহিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে, তিনি নিজে গোসল ও বাচ্ছাদের কাপড় ধোয়ার জন্য পুকুরে যান। এর মধ্যে রান্না করার মাটির চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমিয়ে থাকা দুই শিশু আবদুল্লাহ আল নোমান ও লামিয়া সুলতান মাহি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে ওই দুই শিশু পুড়ে মারা যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ