ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমদানি বন্ধ থাকলেও বাড়েনি পেঁয়াজের দাম

    আমদানি বন্ধ থাকলেও বাড়েনি পেঁয়াজের দাম
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে আমদানি বন্ধ রাখা হলেও খুচরা বাজারে এখনও দাম বাড়েনি পেঁয়াজের। তবে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।


    বুধবার (১১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর ১১, ১২ নম্বর এলাকা ও কালশী বাজার ঘুরে এমন তথ্য জানা যায়।

    কালশী বাজার এলাকার আল-মদিনা জেনারেল স্টোরের মালিক মো. রহিম বলেন, আমি ৩৫ টাকায় পেঁয়াজের কেজি বিক্রি করছি। তিনদিন আগে দোকানের জন্য ১৭ কেজি পেঁয়াজ কিনেছিলাম। আগে কিনেছি বলেই কম দামে বিক্রি করছি। বাজার থেকে নতুন করে পেঁয়াজ কিনলে বুঝতে পারবো দাম বাড়ছে কিনা।

    মিরপুর ১১ নম্বর এলাকার পাটোয়ারী জেনারেল স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক পিন্টু বলেন, আমি আগের দামে পেঁয়াজ বিক্রি করছি। পেঁয়াজের আমদানি বন্ধ থাকলেও এখনও বাজারে প্রভাব পড়েনি। আমার মনে হয় ৩-৪ দিনের মধ্যে এর প্রভাব পড়বে। পেঁয়াজের দাম আবার বাড়তে পারে।

    মিরপুর ১২ নম্বর এলাকার ডেইলি মার্ট জেনারেল স্টোরের মালিক শাহাদাত হোসেন বলেন, পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে। যে পেঁয়াজ কেজি ২৩ টাকা দিয়ে কিনেছি তা কিনতে হয়েছে ২৭ টাকায়। আর দোকানে বিক্রি করছি ৩৫ টাকায়। এছাড়াও উন্নতমানের পেঁয়াজ কিনছি ৩২ থেকে ৩৫ টাকায়, বিক্রি করছি ৪০ টাকায়।

    তিনি আরও বলেন, কিছু মানুষ অকারণে পাইকারি বাজারে গিয়ে বেশি বেশি পেঁয়াজ কিনছেন। এর ফলে বাজারে পেঁয়াজের সংকট সৃষ্টি হতে পারে। বাড়তে পারে দামও।

    এর আগে দেশের বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকার উপরে উঠলে আবারও ভারত থেকে ইমপোর্ট পারমিটের (আইপি) অনুমোদন দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল কমার্স সেলের প্রধান এএইচএম সফিকুজ্জামান। একইসঙ্গে আইপি বন্ধে পেঁয়াজের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ