ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ফেনসিডিলসহ ১২ মামলার আসামী গ্রেফতার

    ফেনসিডিলসহ ১২ মামলার আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে হাতীবান্ধায় ১২ বোতল ফেনসিডিলসহ ১২ মামলার আসামী জিতু ইসলাম (৩৫) ও আশরাফুজ্জামান (৩৬)কে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার (১০ মে) রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 

    হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা মাদক ব্যবসাী। তিনি আরও বলেন, জিতু ইসলাম (৩৫) নামে মাদকসহ ৬টি মামলা ও আশরাফুজ্জামান(৩৬) মাদকসহ ১২টি মামলার আসামী। তাদের  বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়েরের করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ