ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত হতে পারে কাল

    এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত হতে পারে কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করতে যাচ্ছে সরকার।

    এ তালিকা চূড়ান্ত করতে কাল বৃহস্পতিবার (১২ মে) শিক্ষা মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

    সভায় সব বিষয় চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তালিকা পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, জুলাই মাসে নতুন অর্থবছর শুরু। সে কারণে চলতি মাসের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হতে পারে। এরই মধ্যে প্রতিষ্ঠানের নামের খসড়া তালিকা শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছে এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাই কমিটি।

    এবার এমপিওভুক্তির জন্য সারাদেশ থেকে প্রায় সাড়ে আট হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্য থেকে দুই হাজারের কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে রাখা হয়েছে তালিকায়।

    এরমধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ১৭শ, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ১৫০, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ রয়েছে ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ রয়েছে ৮০-১০০ এর মধ্যে। বাকিগুলো মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের ১০-৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়।

    সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এমপিওভুক্তির জন্য বরাদ্দ রয়েছে ২০০ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে রয়েছে ৫০ কোটি টাকা বরাদ্দ।

    পাশাপাশি ২০১৯ সালে সবশেষ দেওয়া এমপিওভুক্তির পর ওই খাতে প্রায় ৪২৫ কোটি টাকা অব্যয়িত ছিল। সেই টাকা ২৫০ কোটি টাকার সঙ্গে যোগ করে এমপিওভুক্তি করা হচ্ছে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ