ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক 

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১’শ ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুর্জয় মন্ডল (২১) নামে একজনকে আটক করেছে।

    গতকাল বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ধুলাউড়ী মোহনী এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

    আটককৃত দুর্জয় মন্ডল হচ্ছে জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া মন্ডলপাড়ার শ্রী রানা মন্ডলের ছেলে।
    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গতকাল বুধবার রাত প্রায় সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ধুলাউড়ী মোহনী গ্রামের ঈদগাহ মাঠ হতে তালপট্টিগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ উক্ত ব্যক্তিকে আটক করে।
    সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছিল। 
    এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ