ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রাখার অপরাধে ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 

    চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রাখার অপরাধে ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকা থেকে মেসার্স কাজল স্টোর নামের একটি দোকানের গোডাউনে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। 

    বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বটতলা হাট এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক উসমান গণি। 

    ভোক্তার কর্মকতা উসমান গণি জানান, মেসার্স কাজল স্টোরের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তার গোডাউনে পাঁচ ও এক লিটারের বোতলে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ওই স্টোরের স্বত্বাধিকারী কাজলকে তেল মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেলগুলো নিদিষ্ট সময়ের মধ্যে বাজরজাত করতে নির্দেশ দেয়া হয়। 

    বাজারে নায্য দামে সয়াবিন তেল বিক্রির খবরে কাজল স্টোরে সামনে তেল কিনতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। আসাদুল নামের এক ব্যাক্তি জানান, ২০০ টাকা  কেজি দরে তেল খাছি। অনেক দাম হওয়ায় তরকারীতে বেশি তেল দিতে পারছিনা। বটতলা হাটে ৫ লিটার তেল ৭৬০ টাকায় পাওয়া যাচ্ছে এমন খরব শুনে কিনতে এসেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ