ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    ছবি : বিক্ষোভ সমাবেশে বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানী, নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

    মঙ্গলবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নজরুল বিশ্বাস।

    এসময় আরও বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা, কবি ও সাংবাদিক হেনরী স্বপন প্রমুখ।

    এসময় বক্তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানী, নির্যাতন এবং মিথ্যা অভিযোগে মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পাঠানোর প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

    প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাউন হলের সামনে থেকে শুরু হয়ে সদর রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ