ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

    বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সীমান্তবর্তী পোরশা উপজেলার দুয়ারপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই কৃষক হলেন- উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

    পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন আব্দুস সামাদ ও আব্দুর নূহ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্য কৃষক ও শ্রমিকরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।

    পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মৃত দুই কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ