ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • হাতীবান্ধায় অন্যের জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ 

    হাতীবান্ধায় অন্যের জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় অন্যের জমি থেকে জোড় পূর্বক পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী রমজান আলী গংদের বিরুদ্ধে। 

    এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে রমজান আলীকে প্রধান আসামি করে আরও দশ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার টংভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। 

    ধান কেটে নেয়ার অভিযোগে অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা এলাকার রমজান আলী(৬০), আতিয়ার রহমান(৩৫), মতিয়ার রহমান(৩০), হাবিয়ার রহমান(২৭)সহ আরও অনেকে। 

    জানা গেছে, উপজেলার টংভাঙ্গা এলাকায় মোস্তাফিজুর রহমানের ছোট ভাই রেজাউল করিমের নামীয় কবলা খরিদা ও আবাদি জমি রহিয়াছে। সেই জমিতে মোস্তাফিজুর রহমান বর্তমান মৌসুমে ধানের আবাদ করেন। যা কাটার সময়ও হয়ে এসেছে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা ওই জমি নিজেদের দাবী করে জোড় পূর্বক জমি থেকে ধান কেটে নেয়। এতে বাধা দিতে গেলে তারা ধান কাটা কাছি নিয়ে তেরে আসে মোস্তাফিজুর রহমানকে মারার জন্য৷ পরে সেই ভয়ে তিনি সেখান থেকে সরে এসে থানায় লিখিত অভিযোগ দেন। 

    এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ওই জমি আমার ছোট ভাইয়ের।  আমি সেই জমিতে ধান আবাদ করেছি। তারা ওই জমি নিজেদের দাবী করে জোড় পূর্বক পাকা ধান কেটে নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে আমাকে মারতে আসে। তাই আমি থানায় অভিযোগ দেই৷ এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে ব্যবস্থা নিবেন বলে পুলিশের কাছে আশা করেন তিনি। 

    এ বিষয়ে অভিযুক্ত রমজান আলীর ছেলে মতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ওই জমি আমরা মোস্তাফিজুর রহমানের চাচার কাছে কিনেছি। তখন থেকে আমরাই আবাদ করি। কিন্তু এবার ধানের চারা রোপনের সময় মোস্তাফিজুররা আগেই ধানের চারা রোপন করেন। পরে সেটা আমরা তুলে ফেলে দিয়ে নতুন করে আমরা ধানের চারা রোপন করি। আর সেই পাকা ধান আমরা কাটি। আর ওরা যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। 

    এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ