ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই: সাত ব্যবসায়ীকে জরিমানা

    অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই: সাত ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা শহরে মাংসের বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পশু জবাইয়ের অপরাধে সাতজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

    শুক্রবার সকালে ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বরগুনা পৌর মাংসের বাজারে গিয়ে পশু জবাইখানার মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় এবং অপ্রাপ্ত বয়স্ক (বাছুর) পশু জবাইয়ের প্রমাণ পায়।

    এছাড়াও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতেই বিভিন্ন অপরাধসহ এই নোংরা পরিবেশের মধ্যে পশু জবাইয়ের ঘটনা ঘটছে বলেও ক্রেতারা অভিযোগ করেন। তাই মাংস বাজারের সাতজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ এই জরিমানা করেন। ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয় সতর্ক করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা বেনজির আহম্মেদ, সেনিটারি ইন্সপেক্টর খলিলুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ