ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • বেতাগীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    বেতাগীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে কৃষক ধলু হত্যার প্রধান আসামি মো. রফিক মল্লিক (৫৫) কে হত্যাকেণ্ডের ৪ মাস ১০ দিন পর গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন রফিক।

    বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে উপজেলার পাশ্ববর্তী আমড়াগাছিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সী মৃত ধলু মৃধা কৃষি কাজ করতেন। তার সঙ্গে একই গ্রামের চাচাশ্বশুর রফিক মল্লিকের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। চলতি বছরের ২ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে রফিক তার লোকজন নিয়ে জমি মেপে দেখতে শুরু করে। এ সময় ধলুর সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। এ পর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দা দিয়ে কুপিয়ে ধলু ও তার ছেলেকে আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক ধলু মৃধার। 

    এ হত্যাকাণ্ডে ধলু মৃধার ছেলে মো. হাসান বাদী হয়ে বেতাগী থানায় মো. রফিক মল্লিক (৫৫), তার জামাই মো. রাজীব হাওলাদার (৩০), ছেলে রোহান (১৫), স্ত্রী লিটু বেগম (৪৫) ও মেয়ে রিমি বেগম (৩০) সহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার বাদী কৃষক ধলু মৃধার ছেলে মো. হাসান মৃধা এ গ্রেফতারে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা খুশি। পুলিশ প্রশাসনকে এ জন্য ধন্যবাদ জানাই।’

    বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, প্রধান আসামি রফিক পলাতক থাকায় এতে দিনে তাঁকে  গ্রেফতার করা সম্ভব হয়নি। তথ্য প্রযুক্তিসহ একাধিক মাধ্যমে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার ১ জন আসামি জামিনে অন্যরা পলাতক রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ