ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • অবৈধভাবে তেল মজুদ করায় ১ লাখ টাকা জরিমানা

    অবৈধভাবে তেল মজুদ করায় ১ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে সরবরাহ না করে অবৈধভাবে তেল মজুদ করে সংকট সৃষ্টির অপরাধে মানিকগঞ্জ শহর বাজারের তীর তেলের পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স কালিপদ এন্ড সন্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    শুক্রবার  সকালে ভোক্তা অধিকার মানিকগঞ্জের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযুক্ত  প্রতিষ্ঠানে ১৩০০ লিটারের অধিক তেল পাওয়া যায়।

    ভোক্তা অধিকার মানিকগঞ্জের সহকারী পরিচালকের তত্ত্বাবধায়নে অভিযান চলাকালে জেলা ক্যাব ও ভিজিএফ আই সহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

    ভোক্তা অধিকার মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা রয়েছে। এরপরও ওই ডিলার বাজারে তেল বিক্রি না করে অবৈধভাবে মজুত করে খোলাবাজারে বিক্রি করে আসছিলেন। কৃত্রিম সংকট তৈরি না করতে এবং তেলে সরবরাহ স্বাভাবিক রাখতে ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযানের পরে মজুত করা তেল ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। তিনি আরো জানান ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসক আবদুল লতিফ এর নির্দেশে তাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

    উল্লেখ্য দেশের মাঝে তেল ব্যাবসায়ীদের কৃত্রিম সংকট তৈরির ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রাতিষ্ঠানিক অভিযান চালিয়ে সারা দেশের মাঝে ভোক্তা অধিকার কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় মানিকগঞ্জে গেল কয়েক দিন ধরে ভোক্তা অধিকার মানিকগঞ্জের অভিযান লক্ষ্য করা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ