ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • লঞ্চ চলাচলের অনুমতির দাবিতে নৌ- শ্রমিকদের বিক্ষোভ 

    লঞ্চ চলাচলের অনুমতির দাবিতে নৌ- শ্রমিকদের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চল।  

    মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নৌ বন্দরে এই কর্মসূচি পালন করেন। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, কবির হোসেন, আক্তার হোসেন, একিন আলী, আসাদুজ্জামান প্রমূখ।

    বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, ঈদে শ্রমিকদের এক কেজি সেমাইও কিনে দেননি লঞ্চ মালিকরা। লঞ্চ চলাচল না করায় অত্যান্ত মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। বক্তারা বলেন, অনতিবিলম্বে লঞ্চের ওপর আরোপিত লকডাউন তুলে না নিলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। 

    শ্রমিক নেতারা বলেন, আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হোক। যাতে করে লঞ্চ শ্রমিকরা দুবেলা খেয়ে বাঁচতে পারে। 

    সভাপতি শেখ আবুল হাশেম বলেন, লঞ্চমালিকরা যদি শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করে, সরকার যদি আমাদের দাবি মেনে স্বাস্থ্য বিধি মেনে চলার পরও লঞ্চ চলাচলের অনুমতি না দেয় তাহলে আমরা পন্যবাহী নৌযান অবরোধের ডাক আসতে পারে। সমাবেশ  শেষে নদী বন্দরে বিক্ষোভ  করে নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ