ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • ফ্রি ফায়ারে আসক্তি থেকে মানসিক ভারসাম্যহীন স্কুল শিক্ষার্থী

    ফ্রি ফায়ারে আসক্তি থেকে মানসিক ভারসাম্যহীন স্কুল শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের ঝিকরগাছায় ‘ফ্রি ফায়ার’ গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তামিম হোসেন (১৭) নামে এক কিশোর। গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে সে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। 

    তামিম উপজেলার সৈয়দপাড়া গ্রামের সাবুর আলীর ছেলে। 


    তামিমের পরিবার বলছে, কিশোর তামিম দীর্ঘদিন ধরে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতো। সব সময় সে খেলা নিয়ে ব্যস্ত থাকত। পরিবারের বিধিনিষেধ উপেক্ষা করে মোবাইল গেমে পড়ে থাকত। এরপর গত বেশ কিছুদিন থেকে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। 

    তামিম হোসেনের ভাগনে আল আমিন বলেন, ‘তামিম করোনার আগে টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। করোনাকালীন স্কুল বন্ধ হয়ে গেলে তামিম মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পড়ে। পরে স্কুল খুললেও সে আর স্কুলে যায়নি। ধীরে ধীরে মোবাইল গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েছে।’ 

    আল আমিন আরও বলেন, ‘গত ঈদুল ফিতরের পরের দিন থেকে তামিম একেবারে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরের দিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছে, অধিকাংশ সময় ঘুমাচ্ছে। তবে ঘুম থেকে জেগে গেলে ফ্রি ফায়ার গেম সম্পর্কিত নানা ধরনের কথা বার্তা বলছে।’ 

    যশোর মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম বলেন, ‘মোবাইল গেমে আসক্ত হয়ে সে ভারসাম্যহীন হয়ে পড়েছে। চিকিৎসায় ভালো হবে। সে ক্ষেত্রে অধিক ঘুমও স্বাভাবিক রাখতে হবে।’ 

    তামিমের বাবা সাবুর আলী বলেন, ‘ছেলে গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এটা আমার জন্য খুবই খারাপ খবর। সবাই যেন তাঁদের বাচ্চাদের মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে না দেয়।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ