ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চাঁপাইনবাবগঞ্জে দিয়াড় উপজেলার দাবিতে সাধারণ সভা

    চাঁপাইনবাবগঞ্জে দিয়াড় উপজেলার দাবিতে সাধারণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে দিয়াড় উপজেলা গঠনের লক্ষ্যে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার (১৩ মে) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামকে আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। 

    এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম। জেলা পরিষদের সাবেক সদস্য ও আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রকিব, দেবী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজ, শাজাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা,জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বরজাহন আলী,  বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ