ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন সাইফুল ইসলাম বিপুল (৩১) নামে এক যুবক। 

    গত সোমবার রাতে শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টে ম্যানেজার পদে চাকরি করতেন। গত ২৮ রমজান ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। 

    পরিবার জানিয়েছে, সাইফুল ইসলাম পাঁচতলা ভবনের ছাদে আত্মীয়-স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান। 

    পরে আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

     সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ভবন থেকে পড়ে এক ব্যক্তির মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাটির খোঁজ-খবর নিচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ