ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • মন্ত্রী-এমপিরা সময় থাকতে ভালো হয়ে যান: নুর

    মন্ত্রী-এমপিরা সময় থাকতে ভালো হয়ে যান: নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার গত ১৩ বছরে দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে, দেশ এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

    শুক্রবার (১৩ মে) বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    নুর বলেন, ‘সংসদের অর্ধেকের বেশি এমপি ব্যবসায়ী। তারা সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা দেখেছি মানুষ যেখানে খেতে পারে না, সেখানে সরকার উন্নয়ন প্রচার করার জন্য জেলায় জেলায় এলইডি বোর্ড স্থাপন করছে।

    সরকারি দলকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘মন্ত্রী-এমপিরা সময় থাকতে ভালো হয়ে যান। সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে সচিবালয় ঘেরাও করা।’

    সমাবেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তেলের দাম তো ২০০ টাকা করেনি, এখনও দুই টাকা কম রয়েছে।’

    তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারত আপনাদের রক্ষা করতে পারবে না। ভারত নিজেই খণ্ড-বিখণ্ড, তাই তাদের দিকে না থাকিয়ে নিজের দিকে তাকান।’ 

    দ্রব্যমূল্য কমানো কঠিন কিছু নয় জানিয়ে তিনি বলেন, ‘আগে দুর্নীতি কমান তাহলেই হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাঁচান। অনেকেই বলছে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করতে, আমার প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে ডুবাতে চায়?’

    প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আমাদের বোন। আমাদের দাওয়াত দিন। পাঁচ টাকার চা খাওয়ান। আপনি জনগণের কথা শুনুন, আমাদের নিয়ে বসেন। সেখানে পরবর্তী সময়ে কী করা যায় সেসব কিছুর পরামর্শ নিন।’

    বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের উপস্থাপনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, মাহফুজুর রহমান, সোহরাব হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার কেন্দ্রীয় নেতারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ