ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চাল কেলেঙ্কারি মামলায় আওয়ামী লীগ নেতা ফের গ্রেফতার

    চাল কেলেঙ্কারি মামলায় আওয়ামী লীগ নেতা ফের গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হতদরিদ্রদের ১০ টাকা কেজির ১৬৮ বস্তা চাল কেলেঙ্কারি মামলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (বহিস্কৃত) নেতা আনছার আলী (৪৫) কে পুলিশ ফের গ্রেফতার করেছে। 

    গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সিমলা বাজার থেকে তাকে পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার আলী উপজেলার ভাগ সিমলা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

    পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত বছরের ১১ এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সিমলা গ্রামের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউন তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। 

    এ সময় র‌্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেফতার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় চলতি বছরের গত ৪ এপ্রিল আদালতে হাজির না হওয়ায় আনছার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

     এদিকে গত বছরের ১২ এপ্রিল সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে আনিছুর রহমান ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই চান মিয়া চাল কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ