ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মোছা যাবে না: প্রধানমন্ত্রী

    ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মোছা যাবে না: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যৌথভাবে এই লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

    বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার।  কিন্তু এখন তা আর সম্ভব হবে না। কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন। 

    শেখ হাসিনা বলেন, এ লাইব্রেরি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে। 

    বঙ্গবন্ধুর খুনীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ৭৫ এরপর ইনডেমনিটি অধ্যাদেশ  জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। 


    শেখ হাসিনা আরো বলেন, তার একমাত্র লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে মানুষের মুখে হাসি ফোটানো। 

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ