ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বেতাগীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বেতাগীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে  খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে  কন্যা শিশু মিথিলার (৫) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার উত্তর বেতাগী গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

    মিথিলার ঐ গ্রামের বাসিন্দা মো: বজলু তালুকদারের মেয়ে। তাঁরা কেউ ঘরে না থাকায়  মিথিলা বাড়ির শিশুদের সাথে গিয়ে সবাই মিলে খেলছিল। হঠাৎ  করে  খেলার অন্য সাথীদের অগোচরে চলে যায়। এরই মধ্যে  মা তাছলিমা বেগম ঘরে এসে শিশু মিথিলাকে না দেখে  হণ্য হয়ে খোঁজতে থাকে।

    বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পরে বসতঘরের পিছনের পুকুর থেকে ভাসমান অবস্থায়  তাঁকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক রওণক জাহান  জানান, শিশু মিথিলাকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ