ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আহত সেনাদের সাগর পথে উদ্ধারের প্রস্তাব দিয়েছে তুরস্ক

    আহত সেনাদের সাগর পথে উদ্ধারের প্রস্তাব দিয়েছে তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মারিওপোলের স্টিল প্ল্যান্টে আটকে পড়া আহত সেনাদের সাগর পথে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন একথা জানিয়েছেন। 

    ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে কালিন জানান, তিনি ব্যক্তিগতভাবে দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এই প্রস্তাব দিয়েছেন। সেই আলোচান এখনও চলমান আছে।

    এই পরিকল্পনার আওতায় স্টিল প্ল্যান্টে থাকা সেনাদের বেরদিয়ানস্ক পোর্ট দিয়ে তুরস্কের জাহাজে করে কৃষ্ণসাগর হয়ে তাদের ইস্তাবুলে আনা হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা। 

    কালিন বলেন, ‘এই উপায়ে আমরা কাজটা করতে পারলে বেশ খুশি হবো। আমরা প্রস্তুত। এমনকি আমাদের জাহাজ আহত সেনা ও বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে তৈরি আছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ