ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গ্রেপ্তার ২

    র‌্যাব ৮’র অভিযানে রাজবাড়ীতে ট্রাকভর্তি গাঁজা উদ্ধার 

    র‌্যাব ৮’র অভিযানে রাজবাড়ীতে ট্রাকভর্তি গাঁজা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীতে ট্রাকভর্তি গাঁজা উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

    এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান পলাশ ও ভাংগা উপজেলার হাজারহাট গ্রামের মৃত দলিল উদ্দিন খরাদির ছেলে জালাল খরাদি। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সাড়ে ৪২ কেজি। 

    র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট বসানো হয়। এরপর ট্রাকটি আটক করে তল্লাশি চালালে সাড়ে ৪২ কেজি গাঁজা পাওয়া যায়। 

    তিনি আরও জানান, বিশেষ কায়দায় প্যাকেট করে এসব গাঁজা ট্রাকে করে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থাকা মাদক বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। 

    র‌্যাবের এই কর্মকর্তা জানান, ট্রাকটি জব্দ করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। ট্রাকটি কুষ্টিয়া থেকে ফরিদপুর যাচ্ছিল বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ