ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উদ্বোধনের পর পদ্মা সেতুতে শুরু হবে রেললাইনের কাজ: রেলমন্ত্রী

    উদ্বোধনের পর পদ্মা সেতুতে শুরু হবে রেললাইনের কাজ: রেলমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন করার কথা আগামী জুন মাসে। এরপর সেতু কর্তৃপক্ষ রেলের অংশ বুঝিয়ে দিলে আগামী জুলাই মাস থেকে সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হবে। পরবর্তী ৬ মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

    আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া অংশে রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন রেলমন্ত্রী।

    রেলমন্ত্রী বলেন, চলতি বছরে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ শেষ করা হবে। ২০২৩ সালে ভাঙ্গা পর্যন্ত কাজ শেষ হবে। ওই বছরের ২৬ মার্চ রেললাইন উদ্বোধনের কথা রয়েছে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তবে জুন মাসে উদ্বোধন করা হবে।

    মন্ত্রী আরও বলেন, রেল প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা ধীরগতি আসে। যে হারে কাজ করার কথা ছিল, সে হারে হয়নি। তবে এক দিনের জন্যও কাজ বন্ধ ছিল না।

    মন্ত্রীর রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের প্রধান মেজর জেনারেল এফ এম জাহিদ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ প্রমুখ।

    ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ চলছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ দশমিক ৮০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ১৮ হাজার ২১০ দশমিক ২২ কোটি এবং চীন সরকারের ২১ হাজার ৩৬ দশমিক ৬৯ কোটি টাকা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ