সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র অনলাইনে

আগামী ২০ মে তিন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনকারীর নিজ নিজ জেলায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে Username ও Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রবেশপত্রে পাওয়া যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এএজে