ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পাকিস্তানে পৃথক হামলায় সেনাসহ নিহত ৮

    পাকিস্তানে পৃথক হামলায় সেনাসহ নিহত ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশে পৃথক হামলায় শিশু ও সেনাসদস্যসহ আটজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) এ হামলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  
    ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি রয়েছেন। নিহত শিশুদের বয়স ৪ ও ১১।  

    পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি বিবৃতিতে জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনাসদস্য নিহত হন।

     বিবৃতিতে আরও বলা হয়, আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে তিন সেনা ছাড়া আরও তিন শিশু প্রাণ হারিয়েছে।

    এদিকে পাকিস্তানের পেশোয়ারে আজ রোববার এক বন্ধুকধারীর অতর্কিত গুলিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সরবন্দ থানা এলাকায় ঘটেছে।  

    তবে এ সব হামলার দায় কেউ স্বীকার করেনি।  প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ