ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাল থেকে টিসিবির ট্রাক সেল শুরু

    কাল থেকে টিসিবির ট্রাক সেল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ন্যায্যমূল্যে খোলাবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল সোমবার । ১৫ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত। ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিয়ে সারাদেশে চলমান তোলপাড়ের মধ্যে প্রথম দিন থেকেই ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করবে সরকারি এ বিপণন সংস্থাটি। এছাড়া প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ এবং ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

    ১৬ থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী দেশের বড় বড় নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন।

    রোজার মাসকে কেন্দ্র করে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। সম্প্রতি বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আগামী জুন মাসের পর সরকার এ ধরনের আরো একটি কর্মসূচি হাতে নেয়ার চিন্তা করছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ